• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মাছ শিকারে গিয়ে নিথর দেহ ফিরল মহেশখালীর নেছার ও আরিফের

নিজস্ব প্রতিদেক / ১২৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের কাছে ফিশিং ট্রলার দুর্ঘটনার শিকার হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ মার্চ) রাত ১০টার দিকে মহেশখালী জেটিঘাটে লাশ দুটি নিয়ে আসেন জেলেরা। পরে স্বজনদের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করা হয়। পুলিশ বলছে, ঘটনাটি কক্সবাজার সংলগ্ন সাগরে ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার কুতুবজোম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আব্দু শুক্কুরের পুত্র নেছার মিয়া (৩৭) ও আবু তাহেরের পুত্র আরিফ উল্লাহ (২৫)।

স্থানীয়রা জানান, কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার মো. পারভেজের মালিকানাধীন ফিশিং বোটে ১৪ জন জেলে কিছুদিন আগে সাগরে মাছ ধরতে যায়। দুদিন আগে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দুইজন জেলে মৃত্যু হয়। ১২ জন জীবিত অবস্থায় ফিরে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছন কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল। তিনি জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি জালের সাথে পেচিয়ে তাদের মৃত্যু হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই জানান, সাগরে দুর্ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে ঘটনাস্থল মহেশখালীর বাইরে হওয়ায় বিস্তারিত খোঁজ নেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন