• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

লঘুচাপে উত্তাল সাগর : মহেশখালী-কক্সবাজার নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৭৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুষ্পষ্ট লঘুচাপের প্রভাবে কক্সবাজার ও মহেশখালী উপকূলে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে। সাগর উত্তাল থাকায় জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে মহেশখালী-কক্সবাজার নৌপথে সব ধরনের স্পিডবোট বোট চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে ঝড়ো হাওয়া শুরু হলে এই নৌ যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়।

কক্সবাজার জেলা আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইছে। উদ্ভূত পরিস্থিতিতে সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান মাহমুদ ডালিম জানান, সাগর উত্তাল থাকায় বিকেল ৪টার পর থেকে সব ধরনের নৌ পারাপার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীদের পারাপারের জন্য সি-ট্রাক সার্ভিস এখনও সচল রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ দুপুর থেকে আকাশ মেঘলা হওয়ার পর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ফলে উপকূলীয় নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন