• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সিয়াম ও রবির বহিস্কারাদেশ প্রত্যাহার করলো জেলা ছাত্রলীগ

নিজস্ব প্রতিদেক / ৩৩৯০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক সিয়াম মোহাম্মদ সোহেল ও সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবির বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

ছিনতায়ের একটি ঘটনায় থানায় বাদীর পক্ষে সাক্ষী দিতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হন তারা।  ঘটনার নেতৃত্বদানকারী দেখিয়ে মিথ্যা অভিযোগের জেরে গত ২০১৯ সালের ২৪ অক্টোবর তাদেরকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিস্কার করা হয়। 

শনিবার (৩ অক্টোবর ২০২০) জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোরশেদ হোসেন তানিম স্বাক্ষরিত এক আদেশে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।

জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মঈন উদ্দীনের গণমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটির তদন্তে সিয়াম ও রবি নির্দোষ প্রমাণিত হন। তদন্ত কমিটির সুপারিশক্রমে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিয়াম মোহাম্মদ সোহেল ও রবিউল ইসলাম রবির বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এবং তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয় আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে বাদী নিজে তাদের পক্ষে নির্দোষ বলে স্বীকারোক্তি দেন এবং তাদের জামিন ও খালাসের আবেদন করেন।

মামলার বাদী ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় সোহেল ও রবির বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য জেলা ছাত্রলীগের তদন্ত কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন। দুই ছাত্রনেতার ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত হবার জন্যে শুভ কামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন