• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ঈদগাঁওতে হানিফের চাপায় প্রাণ গেল ৩ সিএনজি যাত্রীর

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

কক্সবাজার ঈদগাঁওতে থানার সামনে মহাসড়কে ভয়াবহ এক দুর্ঘটনা তিন সিএনজি অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মা ও তার শিশু সন্তান রয়েছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা হাসপাতালে নেয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহণের যাত্রীবাহী বাস ও উল্টোদিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, কক্সবাজারগামি হানিফ পরিবহনের সাথে চকরিয়াগামি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিন সিএনজিযাত্রী গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন এবং অপর আহত দুই সিএনজিযাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওসি জানান, ঈদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ায় তা স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন