• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মহেশখালীতে পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৬৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের জলাবদ্ধতাকবলিত বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করা হয় এবং কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকায় অতিবৃষ্টির কারণে বাড়ির উঠানে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয় আজ বুধবার।

এছাড়া মহেশখালী পৌরসভার খালেদ বিন ওয়ালিদ মাদ্রাসার পশ্চিম পাশে নির্মিত বাঁধের কারণে সৃষ্ট ব্যাপক জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট বাঁধ কেটে দেওয়ার ফলে পৌরসভা ও জাগিরাঘোনা এলাকার জলাবদ্ধতা দ্রুত নিষ্কাশন সম্ভব হয়েছে।

উপজেলা প্রশাসন, মহেশখালীর সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন ইমরান মাহমুদ ডালিম, উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী। এ সময় উপস্থিত ছিলেন  মো. আবু জাফর মজুমদার, সহকারী কমিশনার (ভূমি), মহেশখালী এবং জনাব সৌভ্রাত দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মহেশখালী।

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে থেকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় খাদ্যসহ অন্যান্য মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন