• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

উখিয়ায় একসাথে চার সন্তান প্রসব

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় ফ্রেন্ডশিপ হাসপাতালে এক রোহিঙ্গা মা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। সম্প্রতি হাসপাতালটিতে প্রসবের এই ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রমতে, প্রসবের সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম মাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে। সফলভাবে প্রসব হওয়ার পর মা ও চার নবজাতকের স্বাস্থ্যসুরক্ষায় বিশেষ নজর রাখা হচ্ছে।

জন্মের পর নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও ধাত্রীরা সার্বক্ষণিক পরিচর্যা করছেন।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত ফ্রেন্ডশিপ হাসপাতালটি ঝুঁকিপূর্ণ ও অসহায় জনগোষ্ঠীর জন্য মানসম্মত মাতৃস্বাস্থ্য ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।

বিরল ও আনন্দঘন এই ঘটনায় মা ও চার নবজাতকের সুস্বাস্থ্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন