• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

আকাশচুম্বী সবজির দাম! ছবি- আয়াছুল সিফাত

নিজস্ব প্রতিদেক / ৫৩৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

আয়াছুল সিফাত:

কক্সবাজেরে হঠাৎ বেড়েই চলেছে সবজি বাজার দাম। আকাশচুম্বী সবজির দামে দিশেহারা ক্রেতারা।

কক্সবাজারের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে। কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে প্রতিটি সবজির দাম। কাঁচা মরিচের দাম ১৮০ টাকা থেকে ২৩০ পর্যন্ত বেড়েছে ।

শহরের কানাইয়াবাজারের ব্যবসায়ী তারেক জানান, কয়েকদিনের ব্যবধানে প্রত্যেক বাজারে সবজির দাম ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। তিত করলা এবং কাকরোল-৫০ টাকা থেকে ৭০ টাকা, বেগুন ৪০ থেকে ৬৫ টাকা, বরবটি ৪০ থেকে ৬০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, আলু ৩৫ থেকে ৬৫-৬০ টাকা।

কানাইয়াবাজারের এসেছিলেন ক্রেতা রিফাত। তিনি বলেন, গত কয়েক দিনের ধরে সব সবজির দাম অনেক বেশি। মাছ ও মাংসের দাম ঠিক থাকলেও সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে।

কানাইয়াবাজারের সবজি ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, চাহিদার তুলনায় জোগান কম। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থতির অনেক অবনতি হয়েছে। যার কারণে অনেক ফসলের জমি ডুবে গেছে। আর এই জন্য গত কয়েক দিনের ধরে সবজির দাম বেড়েছে।

এই ছাড়া পালংখালী, থাইংখালী, বালুখালী ও কুতুপালং বাজার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হওয়ায় সেখানে নিত্যপণ্য ও সবজির ব্যাপক চাহিদা বেড়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন