• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৩১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তারের দেনমোহর ছিল দুই লাখ টাকা। বিয়ের দিন নগদে পরিশোধ করা হয় ১০ হাজার। বাকি থাকে ১ লাখ ৯০ হাজার টাকা। অথচ বিচ্ছেদের সময় স্বামীর কাছ থেকে অর্ধ কোটি টাকা আদায় করেন তিনি।

২০২২ সালের ৩০ আগস্ট সাবেক স্বামী মাহবুব আলমের সঙ্গে সাবিহার বিবাহ বিচ্ছেদ হয়। সেদিনই ৫০ লাখ টাকা নেন তিনি। এফডিআর ভেঙে, ধার-কর্জ করে সাবিহাকে এই টাকা দিতে বাধ্য হয়েছিলেন পুলিশ পরিদর্শক মাহবুব আলম। তবে নগদ টাকা গ্রহণ করেছিলেন সাবিহার ঘনিষ্ঠ বন্ধু রাজশাহীর নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম।

এরপর সাইফুল তার নিউরন নার্সিং কোচিং সেন্টার নামের ব্যাংক হিসাবে টাকা জমা দেন। তারপর সেদিনই সেই টাকা সাবিহার হিসাবে স্থানান্তর করা হয়। সম্প্রতি সাবিহার হিসাবে এই বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়টি জানাজানি হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়। কিন্তু সাবিহা ও সাইফুল এই টাকার উৎস সম্পর্কে কিছুই জানাচ্ছিলেন না।

অবশেষে রোববার (১৫ নভেম্বর) বিকালে রাজশাহী নগরীর চণ্ডীপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন সাইফুল ইসলাম। সেখানেই তিনি এই টাকার উৎস স্পষ্ট করেন। তিনি বলেন, সার্জেন্ট সাবিহা ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের সময় ওই অর্থ লেনদেন হয়েছিল।

তিনি তাদের বিবাহ বিচ্ছেদের কাগজ দেখিয়ে বলেন, যেদিন বিবাহ বিচ্ছেদ হয়েছিল সেদিনই সাবিহা তার মাধ্যমে মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এত বড় অঙ্কের টাকা নিজের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন।

সার্জেন্ট সাবিহা ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের নিকাহনামায় দেখা গেছে, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজী অফিসে তাদের বিয়ে হয়। কাজী মো. জিল্লুর রহমান তাদের বিয়ে পড়ান। নিকাহনামায় দেনমোহরের পরিমাণ ২ লাখ টাকা উল্লেখ আছে। এর মধ্যে একটি স্বর্ণের নাকফুল ও একটি ব্রেসলেট বাবদ ১০ হাজার টাকা পরিশোধ। আর বাকি রয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা।

কিন্তু বিবাহ বিচ্ছেদের সময় ৫০ লাখ টাকা আদায়ের কারণ জানতে চাইলে সাইফুল ইসলাম কোনো সদুত্তর দিতে পারেননি। বিষয়টি নিয়ে জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি কোনো প্রশ্নের জবাব না দিয়েই কল কেটে দেন।

রাজশাহীর বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করা মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। বিবাহ বিচ্ছেদের সময় সার্জেন্ট সাবিহাকে অর্ধকোটি টাকা দেওয়ার বিষয়ে জানতে তার সঙ্গেও মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাক্তন স্ত্রীকে নিয়ে তিনি এখন কিছু বলবেন না। সময় হলেই সবকিছু জানাবেন।

সুত্র :যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন