• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

মুক্তিযুদ্ধার ধান ঘরে তুলে দিলো উখিয়া যুবলীগ

নিজস্ব প্রতিদেক / ৫১১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
মুক্তিযুদ্ধার ধান কেটে দিচ্ছেন উখিয়া যুবলীগ।

কক্সবাজার অফিস:
কক্সবাজারের উখিয়ার বীরমুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ। ১৯৭১ সালে রনাঙ্গনে যুদ্ধকরে দেশ স্বাধীন করেছেন। এই বোর মৌসুমে এক একর জমি বর্গা নিয়ে চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফসলও বেশ ভালো হয়েছে। কদিন আগেই সকল ধান পেকে গেলেও শ্রমিকের অভাবে সোনালি ফসল ঘরে তুলতে পারছিলেন না জাতির এই সূর্য সন্তান। বীরমুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ এর জমির পাকা ফসল ঘরে তুলতে না পারার খবর পান উখিয়া উপজেলা যুবলীগের নেতা ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে অর্ধশতাধিক যুবলীগের নেতা কর্মীদের নিয়ে বীরমুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ এর ধানকাটতে যান চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করে উখিয়া যুবলীগের নেতারা বীরমুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ এর পাকা ধান তার ঘরে তুলে দিয়ে আসেন। চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর এমন উদ্যোগে বেশ খুশি হন মুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ।

তিনি বলেন- আমি শ্রমিকের অভাবে পাকা ধান ঘরে তুলতে পারছিলাম না। এই ধান নিয়ে গত কয়েকদিন ধরে খুবই চিন্তিত ছিলাম। একদিকে বৃষ্টি আশংকা অন্যদিকে পাকা ধানে পোকার আক্রমণে আমি জমিতে পাকা ধান নিয়ে বেকায়দায় ছিলাম। উখিয়া উপজেলা যুবলীগের নেতা ইমরুল চেয়ারম্যান আজ আমার পাকা ধান গুলো কেটে ঘরে তুলে দিয়ে চিন্তামুক্ত করলো।

উখিয়া উপজেলা যুবলীগের নেতা ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানিয়েছেন- মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে আমাদেরকে কৃষকের পাশে থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। আমরা উখিয়া উপজেলা যুবলীগ বীরমুক্তিযোদ্ধা মফিজ আহম্মদ এর পাকা ধান নিয়ে সমস্যার কথা জানতে পাই। তীব্ররৌধের মাঝেও আজকে উখিয়া উপজেলা যুবলীগের অর্ধ শতাধিক নেতাকর্মীরা মাঠে ধান কেটেছে। বীরমুক্তিযোদ্ধার পাকা ধান নষ্ট হওয়ার আগেই তার ঘরে এনেদিতে পেরে আজকে আমাদের খুবই ভালো লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন