• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম

অচিরেই কক্সবাজারে লবণ বোর্ড : বললেন শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ৪২১ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৯ মে, ২০২২
সভায় বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন অচিরেই লবণ বোর্ড গঠন করা হবে। এটি কক্সবাজারে স্থাপিত হবে। স্বয়ংসম্পূর্ণ এই খাত টিকিয়ে রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সদ্য সমাপ্ত মৌসুমে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে। যা বিগত ৬২ বছরে মধ্যে সর্বোচ্চ।

তিনি আরো বলেন, লবণের জমির পরিমাণ বৃদ্ধি কিভাবে করা যায় তা নিয়ে কাজ করতে হবে। বিসিক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মন্ত্রী বলেন, লবণ উৎপাদন রেকর্ড পরিমান হলেও চাহিদার পরিমাণ বেড়ে যাওয়ায় লবণ আমদানি করতে সরকার বাধ্য হবে। কারণ ঘাটতি থাকলে তা যেভাবে হোক পোষাতে হবে। যদি লবণ আমদানি করতেই হয় তাহলে দেশে উৎপাদিত লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করে লবণ আমদানি করা হবে। চাষীরা ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে কঠোর দৃষ্টি রেখেছেন। তিনি কক্সবাজারের লবণচাষিদের ব্যাপারে খুবই সংবেদনশীল। দেশের উৎপাদিত পণ্যকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা ইতিমধ্যে তিনি দিয়েছেন। কক্সবাজার আগামীতে অর্থনৈতিকভাবে একটি সম্বৃদ্ধ জেলায় পরিণত হবে। এতে লবণ শিল্প আরো সংগঠিত হবে। লবণচাষিদের স্বার্থরক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিত করতে কক্সবাজারে স্থাপিত হবে লবণ বোর্ড।

তিনি (২৮ মে) শনিবার বেলা ১১ টায় কক্সবাজারের সায়মন বিচ হোটেলে আয়োডিনযুক্ত লবণ ও লবণ উৎপাদন শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথির বক্তব্যে আশেক উল্লাহ রফিক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জেলায় উৎপাদিত লবণের ব্যাপারে সজাগ রয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এ ব্যাপারে কথা বলেছি। তিনি কোনোভাবেই চাষীরা ক্ষতিগ্রস্ত হয় এমন নির্দেশনা দিবেন না। আমরা চাই ঘাটতি মেটাতে যদি লবণ আমদানি করতে হয় তাহলে মৌসুমের শুরুতে নয় এখনই সিদ্ধান্ত নিয়ে পর্যায়ক্রমে লবণ আমদানি করতে হবে। যদি এখন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে মৌসুমের শুরুতে লবণের কোনো প্রভাব পড়বে না। লবণের ন্যায্য মূল্য পাবেন চাষীরা। এতে আরো উৎসাহিত হয়ে লবণের জমি বৃদ্ধি করতে কাজ করবেন তারা।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সদ্য সমাপ্ত মৌসুমে লবণের চাহিদা ছিল প্রায় ২৩ লাখ মেট্রিক টন। মৌসুমী উৎপাদিত হয়েছে প্রায় ১৮ লাখ মেট্রিক টন। সভায় জানানো হয় চলতি মৌসুমের উৎপাদিত লবণ বিগত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ উৎপাদন। এছাড়া ২০১০-১১ সাল থেকে লবণ চাষের জমি ও চাষীর সংখ্যা পর্যায়ক্রমে কমে আসছিল। চলতি মৌসুমে জমি ও চাষীর পরিমাণ বেড়েছে।

সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল; শিল্প সচিব জাকিয়া সুলতানা, কক্স বাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, বিসিকের মহাব্যবস্থাপক রঞ্জন তরফদার, অতিরিক্ত সচিব সরোয়ার হোসেন, ইউনিসেফের কক্সবাজার প্রধান ইদাত উল্লাহ মজিদ।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিসিক এর চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির, শামসুল আলম, মিনহাজ উদ্দিন চাষীদের মাঝে বক্তব্য রাখেন সাজেদুল করিম  ফরিদুল ইসলামও আব্দুল গফুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন