• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

কক্সবাজারে বোরোধান প্রদর্শনীর রোপণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিদেক / ৩৫০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
“মুজিব বর্ষের অঙ্গীকার, কৃষি হবে দুর্বার” এই প্রতিপাদ্যকে নিয়ে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০ একর সমলয় বোরোধান প্রদর্শনীর রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল।

সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেনসহ স্থানীয় কৃষক-কৃষাণীবৃন্দ।

উল্লেখ্যঃ এটি কক্সবাজার জেলার মধ্যে একমাত্র সমলয় বোরোধান প্রদর্শনী কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন