• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া মুখোমুখি ফ্রান্স-স্পেন: সেমিফাইনালে কার কী ইতিহাস বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী : বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ সমাধান রাখাইনেই নিহিত : রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর মহেশখালীতে পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কক্সবাজারে কৃষকের পাশে ছাত্রলীগ

নিজস্ব প্রতিদেক / ২৩৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
খুরুশকুলে কৃষকের ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

কক্সবাজার অফিস:
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে কৃষক আনোয়ারের জমির প্রায় সব ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের একদল নেতাকর্মী কৃষকের ধান কাটায় অংশ নেন। এতে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রশংসায় ভাসছেন।

ধান কাটা কার্যক্রমের নেতৃত্বে থাকা ছাত্রলীগ নেতা জামশেদ উদ্দীন বলেন- ছাত্রলীগের ২০জন নেতাকর্মী স্বেচ্ছায় এই কার্যক্রমে অংশ নেন। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দোশনায় ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দীনের পরামর্শে তারা দিনব্যাপী ধানকাটা কার্যক্রম চালায়। পর্যাক্রমে আশপাশে সব কৃষকের ধান তারা কেটে নিরাপদে ঘরে পৌঁছে দিবেন বলে জানান।

কৃষক আনোয়ার বলেন- এ যেনো মেঘ না চাইতেই বৃষ্টি। তার জমির সব ধান ছাত্রলীগের ছেলেরা কেটে ঘরে তুলে দিয়েছে। তিনি প্রচন্ড খুশি। এর আগে সোমবার (২৪ এপ্রিল) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত বিবৃতিতে কৃষকের ধান কেটে দেওয়ার আহ্বান জানানো হয়।

ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়েছে, বংলাদেশ ছাত্রলীগ দেশের তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তারা যেন নিরবিচ্ছিন্ন, নিরলস ভূমিকা পালন করে। অতীতের ন্যায় এবছরও ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কেটে কৃষকের কাছের বন্ধুতে পরিণত হবে, এটিই সংকল্প।

উল্লেখ্য করোনা মহামারীতে খুরুশখুল এলাকায় সর্বপ্রথম স্বেচ্ছায় কৃষকের ধান কেটে দিয়েছিলো ছাত্রলীগ। এরপর সেটি সারাদেশে ছড়িয়ে পড়ে। এনিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন স্বয়ং প্রধানমত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন