• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফকে মাদক মুক্ত করার ঘোষণা পুলিশ সুপারের

নিজস্ব প্রতিদেক / ২৮৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিলেন কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। তিনি বলেন,মাদকের বিরুদ্ধে কারো কোনো তদবির চলবে না। কারো সুপারিশ শোনা হবে না। না।এসময় টেকনাফকে মাদক মুক্ত করার ঘোষণা দেন তিনি।

শনিবার (১২ মার্চ) টেকনাফ মডেল থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাদক ব্যবসায়ীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, মাদক ছাড়ো, না অথবা টেকনাফ ছাড়ো। নতুবা আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।

মো.হাসানুজ্জামান আরো বলেন, মাদক ব্যবসা চলমান রাখার জন্য রোহিঙ্গাদের কিছু লোক ক্যাম্পের বাহিরে আশ্রয় দিয়েছে। যার কারণে মাদক প্রতিরোধ সম্ভব হচ্ছে না। তবে এসব রোহিঙ্গাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মাদক কারবারিদের আর ছাড় দেয়া হবে না।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ) সার্কেল শাকিল আহমেদ বিপিএম, টেকনাফ পৌর মেয়র হাজি মুহাম্মদ ইসলাম, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাস্টার জাহেদ হোসেন, সহ-সভাপতি এমএ জহিরসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন