• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

টেকনাফে নৈশপ্রহরী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে নৈশপ্রহরী হত্যা মামলার আসামি মোহাম্মদ আইয়ুবকে (২৮) গ্রেপ্তার করেছে এসআরবি-১৫। গ্রেপ্তার মোহাম্মদ আইয়ুব (২৮) টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত ইলিয়াস মিয়ার ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে চারটায় চাকমাপাড়া পাতাবাড়ি সংলগ্ন গহীন অরণ্য ও পাহাড়বেষ্টিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে টেকনাফের নৈশপ্রহরী নাজির হোসেনের শ্যালক খোরশেদ আলমের নিকট চাঁদা দাবি করে আসছিল আসামিরা। গত ৭ সেপ্টেম্বর তারা খোরশেদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। পরে ৯ সেপ্টেম্বর রাতে টেকনাফের নতুন পল্লানপাড়ায় জাহাঙ্গীর আলমের নামে এক যুবকের কাছে চাঁদা দাবি করে। এসময় তারা তাকে মারধরেও করে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। নৈশপ্রহরী নাজির হোসেন বাধা দিতে এলে আসামিরা তাকেসহ অন্যান্য লোকদের উপরও হামলা চালায়। একপর্যায়ে তারা নৈশপ্রহরীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং বুকের ওপর পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে নাজির হোসেনের মৃত্যু নিশ্চিত করে।

আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন এবং অন্য আহতদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন