• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সেন্টমার্টিন সমুদ্রে অভিযানে ১০১ জেলে আটক : ১৩২০০ কেজি মাছ জব্দ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। ওই সময় ১০১ জন জেলেকে আটক করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। অপারেশন ‘কোরাল দ্বীপে’ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ এই অভিযান চালায়।

অভিযানকালে ওই এলাকায় পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এসব বোটে থাকা ১০১ জন জেলেকেও আটক করে কোস্ট গার্ড।

জব্দ করা ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড কর্মকর্তা সুমন আল মুকিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন