• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

সেন্টমার্টিনে ৫০০ পরিবারকে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিদেক / ১২২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে টেকনাফের সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনী। বুধবার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ নৌবাহিনী ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিনদ্বীপে এ ত্রাণ সহায়তা দেন।

চাল, ডাল, চিনি, মুড়ি, মিনারেল ওয়াটার, চিড়া, মোমবাতি, দিয়াশলাই বক্স, পানি বিশুদ্ধকরণ মেডিসিন, ওরস্যালাইন, প্যারাসিটামলসহ ৫০০ অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণের বস্তা হাতে নিয়ে সেন্টমার্টিন দক্ষিণ পাড়ার হাজেরা খাতুন বলেন, (সোমবার রাইত্তা দইজ্জার গইরর পানি আই অরে অ্যার ঘরর বেইগ্গিন ভাসাই লগিয়েগই। নৌবাহিনীত্তুন ইন পাইঅরে বহুত খুশী লার) সোমরাব রাতের জোয়ারের পানি আমার ঘরের সবকিছু ভাসিয়ে নিয়ে গেলো। নৌবাহিনীর থেকে ত্রাণ পেয়ে আমার বেশি খুশি লাগছে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মহসিন রেজা(এল), লেফটেন্যান্ট কমান্ডার তাইমুর (এক্স), লেফটেন্যান্ট ইমাম(এক্স), সাব লেফটেন্যান্ট আব্দুল্লাহ (এক্স)। এবং সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানসহ ইউপি সদস্যগণ।

লেফটেন্যান্ট ইমাম (এক্স) বলেন, সেন্টমার্টিন্স ও উপকূলীয় অঞ্চলসহ দেশের যেকোনো পরিস্থিতিতে প্রতিমুহূর্তে মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে যেকোনো দূর্যোগ মুহুর্তে সবসময় বাংলাদেশ নৌবাহিনীকে পাশে পাওয়া যায়। ঘঠে যাওয়া ঘূর্ণিঝড় চিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করাই বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন