• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

সাগর উত্তাল : সেন্টমার্টিনের সঙ্গে টেকনাফের নৌ যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিদেক / ৮৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
ফাইল ছবি।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
সাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার সকালে নিম্নচাপে পরিনত হয়েছে। ফলে কক্সবাজার উপকূলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর রয়েছে উত্তাল।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া বলেন, কক্সবাজারে সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির বৃষ্টির পাশাপাশি উপকূলে ঝড়ো হাওয়া বইছে।

এদিকে বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় টেকনাফের সাথে সেন্টমার্টিনের সাথে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

এবিষয়ে সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন- গত পুর্নিমার সময় নিম্নচাপের প্রভাবে তিন নম্বর সিগনাল থাকায় প্রায় দশদিন দ্বীপের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মাঝখানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ যোগাযোগ শুরু হয়। কিন্তু সাগরে আবারও তিন নম্বর সিগনাল দিলে গত দুদিন ফের যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে দ্বীপে নিত্য প্রয়োজনীয় পন্য ও খাদ্য সামগ্রীর সংকট দেখা দিয়েছে।

তিনি আরো বলেন, ঝড়ো হাওয়ার কবলে পড়ে শুক্রবার জেটির অদূরে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। ফিশিং ট্রলারের মালিক দ্বীপের বাসিন্দা হাফেজ আহমেদ। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

অপর দিকে তিন দিনের ছুটি থাকায় কক্সবাজারে এসেছে ৫০ হাজারের মত পর্যটক। সকাল থেকে সৈকতে পর্যটকের ঢল নেমেছে। উত্তাল সাগরের ঢেউ আঁচড়ে পড়ছে সৈকতে। সৈকতে উত্তাল ঢেউয়ে পর্যটকদের সামলাতে হিমসিম খাচ্ছে বীচ কর্মী লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশের। সৈকতে পর্যটকদের গোসল করার সময় বারবার সতর্ক করতে হচ্ছে তাদের।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন ,সাগর উত্তাল থাকার কারণে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের সচেতনতা অবলম্বনের জন্য বলা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক সজাগ রয়েছে ট্যুরিস্ট পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন