• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পর্যটকদের আকৃষ্ট করতে সেন্টমার্টিনে সানি লিওন রিসোর্ট!

নিজস্ব প্রতিদেক / ১৩৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

বিশেষ প্রতিবেদক:
নামে কী যায়-আসে? আসে যায় নাকি? অবশ্য নাম যখন কাউকে কারোর বিষয় স্মরণ করায়, তখন এসে-যায় বৈকি! গোটা পৃথিবীতে এমনকি চাঁদ কিংবা গ্রহাণুপুঞ্জেও এমন কিছু বস্তু, স্থাপনা, নক্ষত্র, ফুল পানীয় আছে যা তারকাদের নাম নিয়েই আজ সবার কাছে সুপরিচিত। অধিকাংশ ক্ষেত্রে এই নামকরণ ঘটেছে সেলিব্রেটি ও বিখ্যাতজনদের ভক্তদের আবেগের পাল্লায় ভারী হয়ে। এসব বিখ্যাতজন বা তারকাদের মধ্যে সংগীত তারকা থেকে শুরু করে রয়েছেন সিনেমার তারকা অভিনয়শিল্পী পর্যন্ত।

সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্নো স্টার সানি লিওনের নাম। শুধু নাম নয়; একটি রিসোর্ট দেওয়া হয়েছে এই অভিনেত্রীর নামে, সঙ্গে ক্যাফে। সানি কোরাল বিচ রিসোর্ট এবং সানি লিওন বিচ ক্যাফে নামের এই রিসোর্টের সামনে টানা লম্বা ব্যানার টানানো রয়েছে। প্রবাল সৈকতে নামলে সহজেই চোখে পড়বে এটি। রিসোর্টটি আলীশান মানের ও আহামরি বিলাসবহুল নয় বলে জানা গেছে।

বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ৯ কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপে প্রতিবছর হাজার হাজার পর্যটক ঘুরতে যান। তাদেরকে আকৃষ্ট করতেই এমন নাম বেছে নেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

জানা গেছে, টেকনাফ থেকে সাগর পথে ৯ কিলোমিটারের জলপথ পাড়ি দিয়ে সেন্টমার্টিন বাজারে পৌছানের পর অটো রিকশা কিংবা ভ্যান করে জলপরি রোড ধরে কিছু দূর আগালেই চোখে পড়বে এই ‘সানি লিওন বিচ ক্যাফে রিসোর্ট’। রিসোর্টটির ম্যানেজার হিসেবে আছেন মহিউদ্দীন নামের একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন