সোনাদিয়া থেকে অস্ত্রসহ জলদস্যু গ্রেপ্তার।
মহেশখালী প্রতিনিধি
কক্সবাজার মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জলদস্যুসহ ১টি বন্দুক ও রামদা উদ্ধার করতে সক্ষম হয়েছে মহেশখালী থানার পুলিশ।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে সোনাদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, মোহাম্মদ রাসেল (৩০), মোহাম্মদ সাগর (২৪), ওয়েজ উদ্দিন (২৯), আব্দুল খালেক (৩৫), মোহাম্মদ সাইদ (২৪)।
তারা কক্সবাজারের নাজিরারটেক, মহেশখালীর পৌরসভা ও মাতারবাড়ী এলাকার বলে জানা গেছে। তাদের কাছ থেকে ১টি বন্দুক, ও রাম দা উদ্ধার করা হয়। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হাই জলদস্যুসহ অস্ত্র উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন।