• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

সেন্টমার্টিনে আটকে পড়া দুই হাজার পর্যটক ফিরলেন নিরাপদে

নিজস্ব প্রতিদেক / ৩৮২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে আটকে পড়া দুই হাজার পর্যটক নিরাপদে ফিরেছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তারা টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছান।

এর আগে বিকেল ৩টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে ৫টি জাহাজে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন এই পর্যটকরা।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় আটকেপড়া দুই হাজার পর্যটক নিরাপদে টেকনাফ ঘাটে পৌঁছেছেন।

দ্বীপে আটকে পড়া ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিন জানান, ইচ্ছে ছিল কক্সবাজারে দুই রাত কাটাবো। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আটকে পড়ায় চার দিনের বাজেট এক দিনে খরচ হয়ে গেল। সেন্টমার্টিনে খাবার থেকে শুরু করে সব কিছুর দাম বেশি।

সিলেট থেকে আসা সাবিনা-ইয়াছিন দম্পতি জানান, সেন্টমার্টিনে সব কিছুর দাম বেশি। সেন্টমার্টিনে গলাকাটা বাণিজ্য হয়। সেখানে প্রশাসনের নজর রাখা খুবই দরকার।

প্রসঙ্গত, গত রোববার (২০ ফেব্রুয়ারি) সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যান কয়েক হাজার পর্যটক। পরে বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে সেখানে দুই হাজার পর্যটক আটকা পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন