• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

মুজিববর্ষ উপলক্ষ্যে এনভায়রনমেন্ট পিপলের বৃক্ষের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিদেক / ৪৩৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে “লাগাই গাছ বাড়াই বন” শ্লোগানে বাংলাদেশর অন্যতম পরিবেশবাদী সংগঠন এনভায়রনমেন্ট পিপল কক্সবাজার জেলার দশটি পয়েন্টে দশ হাজার বৃক্ষের চারা রোপণ করার কর্মসূচী হাতে নিয়েছে।

এ উপলক্ষ্যে কক্সবাজার শহরের পর্যটন স্পট দরিয়ানগর ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এলাকায় ২৪জুলাই শুক্রবার সকাল ১০.৩০ টায় দরিয়ানগর এনভায়রনমেন্ট পিপল ইউনিটের স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রথম পর্যায়ে এক সহস্রাধিক বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন এনভায়রনমেন্ট পিপলের পরিচালক মুহাম্মদ হোসাইন এবং দরিয়ানগর ইউনিট প্রধান ইমাম হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীদের উদ্দেশ্যে এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, বিশ্বব্যাপী আজ পরিবেশ প্রকৃতি চরম হুমকির সম্মুখীন। অামরা যার যার অবস্থানে সচেতন হলে প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে সক্ষম হবো।

কিছু অসাধু মানুষ যে হারে পাহাড় কর্তন ও গাছ-গাছালি নিধন করছে এতে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনতো হচ্ছেই এমনকি মানুষের বসতি পর্যন্ত অনিরাপদ হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, প্রাণ প্রকৃতি রক্ষা হলে আমরা বাঁচবো সে লক্ষ্যে এনভায়রনমেন্ট পিপলের পরিবেশ প্রকৃতি সুরক্ষায় নিয়মিত কর্মসূচী দিয়ে কাজ করে চলেছে।
এ মহৎ কাজ ইচ্ছে করলে একাকি করা সম্ভব নই তাই আমা সম্মিলিত হয়ে পরিবেশের জন্য কাজ করলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী বলেন আমাদের প্রতিটি স্বেচ্ছাসেবক নিজের অর্থ ব্যয় করে আগামির নিরাপদ পৃথিবী গড়তে কাজ করে যাচ্ছে তা সকলের জন্য প্রশংসনীয়।
তিনি বলেন “লাগাই গাছ বাড়াই বন” এই শ্লোগানকে সামনে রেখে এনভায়রনমেন্ট পিপলের সকল স্বেচ্ছাসেবকদের আরো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ আলম, মাহবুবুল আলম, আবু ফরহাদ বোখারি হিরু, আসহাব উদ্দিন, লুৎফুর রহমান কাজল, মোহাম্মদ শফি, আজিজ, একরামুল হক, আবু তাহের, নুরুল, আমিন, ইসমাইল, আব্দুল্লাহ, মেহেদি হাসান, ফারুক হোসেন, শওকত ওসমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন