• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পেকুয়ায় পুলিশের সামনেই কুপিয়ে জখম : পুলিশসহ আহত-৫

নিজস্ব প্রতিদেক / ১২৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের পেকুয়ায় চাঁদার দাবীতে পুলিশের সামনেই পিতা-পুত্রকে কুপিয়ে আহত করে জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে মানিক নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, সন্ত্রাসীদের হামলায় পুলিশও আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে পুলিশের ওয়াকিটকি।

শুক্রবার (১০ মার্চ) রাত দেড়টার দিকে পেকুয়া বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। পুলিশ আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত পিতা-পুত্রের মধ্যে পুত্র শরিফুল ইসলাম মনিরের অবস্থা গুরুতর।

জমির মালিক পেকুয়া উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব বাইম্ম্যাখালীর রিদুয়ানুল হক জানান, শুক্রবার রাত দেড়টার দিকে হঠাৎ করে বিএনপি নেতা ও ইউপি সদস্য মানিক, মেহের আলী, শের আলী, ওমর আলী, মনছুর আলীর নেতৃত্বে ৮০ থেকে ১০০ জন অস্ত্রধারী সন্ত্রাসী মিনি ট্রাকে করে পেকুয়া বাজারের পূর্ব পাশে তার জমিতে গিয়ে ঘেরা-বেড়া ভাংচুর শুরু করে। এসময় তার কেয়ারটেকার আমির হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ সহযোগিতা চাইলে পেকুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। তিনি (রিদুয়ানুল হক) ও তাঁর পুত্র শরিফুল ইসলাম মনির পুলিশের সাথে সেখানে উপস্থিত হন। পুলিশ জবরদখলকারীদের বেআইনি কর্মকান্ডে নিষেধ করলে সংঘবদ্ধ অস্ত্রধারী লোকজন পিতা-পুত্রের উপর ঝাঁপিয়ে পড়েন। এসময় শরিফুলকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পুলিশ দ্রুত পিতা-পু্ত্রকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার সময় পিতা-পুত্রকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়ির চালকসহ তিন পুলিশ সদস্য সামান্য আহত হন। এতে পুলিশের ওয়াকিটকিও ভেঙে যায়।

রিদুয়ানুল হক আরও জানান, তাঁর দীর্ঘদিনের জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে ইউপি সদস্য ও বিএনপি নেতা মানিকের। মানিক বেশ কিছুদিন ধরে ১২ লাখ টাকা চাঁদা চেয়ে আসছিলেন। চাঁদা না দিলে নানা সমস্যা সৃষ্টি করে জমি দখল করে নিবেন বলে হুমকি দিয়ে আসছেন। ওই ঘটনায় জমি সংক্রান্ত বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের ৪ টি বিচার-শালিস এর রায়ডিগ্রীও তাঁর পক্ষে রয়েছে। এ অবস্থায় তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় এ ঘটনা ঘটিয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী পেকুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ বলেন, ‘৯৯৯ এ ফোন পেয়ে রাতে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে গিয়ে উভয়কে কোন কর্মকান্ড না করে শান্ত থাকতে বলি। এ অবস্থায় হঠাৎ করে এক পক্ষের লোকজন শরিফুল ও রিদুয়ানের উপর হামলা চালায়। আমি রক্ষার চেষ্টা করলে আমাকেও আঘাত করে, পুলিশের কয়েকজন সদস্যও সামান্য আহত হয়।’

তিনি আরও বলেন, ‘আমার সামনেই শরিফুলকে কোপ দেয়, আমার ইউনিফর্ম রক্তাক্ত হয়ে পড়ে, আমার হাতের জয়েন্টে আঘাত লাগায় তীব্র ব্যাথা অনুভব করছি। এছাড়া ওয়াকিটকি ভেঙে যাওয়ায় তা কোনমতে জোড়া লাগানো হয়েছে।’ ঘটনা তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানান।

জানতে চাইলে পেকুয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওমর হায়দার বলেন, ‘ঘটনাটি আমি রাতে শুনেছি, একটি জমি সংক্রান্ত ঘটনায় এটি সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও বিএনপি নেতা মানিক বলেন, ‘তেমন কোন ঘটনা ঘটেনি। আমাদের জমি আমরা দখলে নিয়েছি, তারা পুলিশের গাড়িতে মাথা ঠেকিয়ে আহত হয়েছে। এটি সম্পূর্ণ তাদের বিষয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন