• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ

পেকুয়া প্রতিনিধি : / ২৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় বারের মতো অনুষ্ঠিত এই নিরবাচনে সভাপাতি পদে ২জন, সহ সভাপতি পদে ২জন ও সদস্য পদে ৭জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শুক্রবার সকাল ৮টায় শাহ আলীমুদ্দিন (রাহ) হেফাজখানা, এতিমখানা, ফরকানিয়া ও নূরানী মাদ্রাসায় অনুষ্ঠিত ত্রি বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনী তফসিল অনুসারে ওইদিন ভোটারদের অংশ গ্রহনে দুই দফা ভোট গ্রহণ চলে। প্রথম দফা সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা বিকেল ৪টা পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করে ভোট গননা শেষে নির্বাচন কমিশন কর্তৃক বেসকারিভাবে ফলাফল ঘোষনা করা হয়।

নির্বাচনে আবদুল্লাহ আল শিব্বীর (হরিণ) প্রতীকে ১০৭ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কাইছার ফারুখ (দোয়াত কলম) প্রাপ্ত ভোট ৯৩। , সহ-সভাপতি জালাল উদ্দিন (হাঁস) ৯৬ ভোট পেয়েছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন (প্রজাপতি) প্রাপ্ত ভোট ৯৩, এদিকে বিনাপ্রতিদ্ধন্ধীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহেদুল ইসলাম, নির্বাচিত সদস্য যথাক্রমে মফিজুর রহমান, জিয়াবুল হক, শফিউল আলম, ইলিয়াস, রবিউল আলম ও আব্দুল আজিজ। একদিকে নির্বাচন চলাকালীন সময়ে পরিদর্শন করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডাঃ জাফর আলম, সহকারী নির্বাচন কমিশনার- কাউছার উদ্দিন বাচ্চু, সদস্য- আবদুল মালেক- সদস্য- মোঃ বাবুল ও সদস্য সচিব- ফরহাদ কবির ছিদ্দিকী। ভোটগ্রহণের দায়িত্বে মুজিবুল হক চৌধুরী, তৌহিদুল ইসলাম, ও মুক্তা হাসান। নির্বাচনের পরবর্তী শপথ গ্রহণ শেষে মৌলভী পাড়া সমাজ পরিচালনায় নির্বাচিত ৯ সদস্য বিশিষ্ট কমিটির কাছে দায়িবত্ব অর্পণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব- ফরহাদ কবির ছিদ্দিকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন