রাতের আঁধারে ব্যাটারিচালিত অটোরিকশায় করে পাচারের সময় ২০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মরিচ্যা বাজারের পান বাজার রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত তিনজনই উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মৃত দিল মোহাম্মদের ছেলে আমিনুল হক (২৬), নুরুল আলমের ছেলে এহসানুল করিম (২৬) ও আবু তাহেরের ছেলে রশিদ আহমদ (৩৪)।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি-১৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধ পথে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।