• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৫১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে অবস্থিত টইটং অঙ্কুর বিদ্যাপীট-এ উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৬ই মে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন বাহাদুর। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, তাদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতি গঠনের কারিগর। তাই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ করে গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন