কক্সবাজারের ঈদগাঁওতে গলায় ফাঁস দিয়ে এক গৃহিণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঈদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাইজ পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছমিন আক্তার দক্ষিণ মাইজ পাড়ার ইলেকট্রিশিয়ান হামিদুর রহমানের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে স্বামী এবং স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে তর্কাতর্কি হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই বাড়াবাড়ির কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
ঈদগাঁও ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরনাহার বেগম জানান, চেয়ারম্যানের নির্দেশনা মতে তিনি ও সাধারণ ওয়ার্ডের সদস্য আমির হোছন নিহতের বাড়িতে যান। সকালে স্বামী কাজে যাবার পর এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বিএনপি নেতা মো. নূরুচছফা জানান, নিহত মেয়েটি স্থানীয় নূরানী মাদ্রাসায় পড়ে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ঘটনাস্থলে স্বামীকে পাওয়া যায়নি। নিহতের ময়নাতদন্ত করা হবে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি।<