• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফ উপকূলে ৪০০ কাছিমের বাচ্চা অবমুক্ত

নিজস্ব প্রতিদেক / ৩২২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ বঙ্গোপসাগর উপকূলে হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ৪০০টি কাছিমের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে টেকনাফ বাহারছড়ার শামলাপুর সৈকতে বাচ্চাগুলোকে সাগরে ছেড়ে দেয়া হয়।

বন বিভাগের সহযোগিতায় মেরিন লাইফ এলায়েন্স এসব কাছিমের বাচ্চা সংরক্ষণ ও অবমুক্ত করে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বিট অফিসার কেবিএম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

মেরিন লাইফ এলায়েন্সের গবেষণা সহকারী ওসমান সরওয়ার জানান, গত ২৫ জানুয়ারি থেকে অলিভ রিডলি জাতের মা কাছিম সৈকতে ডিম দিয়েছিল। কক্সবাজার জেলার বিভিন্ন অংশে দেয়া ডিমগুলো সংগ্রহ করে কাছিম ও সাগরের জীব বৈচিত্র্য সংরক্ষণে কাজ করে মেরিন লাইফ এলায়েন্স ।

শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস বলেন, সমুদ্রের আবর্জনাগুলো ভক্ষণ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা রাখে কাছিম। নিষিদ্ধ জালে মাছ শিকারকালে আটকা পড়ে মারা যায় কাছিম।

তিনি এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন