• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টেকনাফে সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত কচ্ছপ

নিজস্ব প্রতিদেক / ২১৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
সমুদ্রসৈকতে ভেসে আসা মৃত কচ্ছপ।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে সমুদ্রসৈকতে ভেসে এসেছে অলিভ রিডলে প্রজাতির একটি সামুদ্রিক মৃত কচ্ছপ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর সমুদ্রসৈকতের বালুচরে কচ্ছপটি ভেসে আসে। কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত হতে পারে। বাহারছড়া শামলাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ আবুল মঞ্জুর এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভেসে আসা কচ্ছপটি জলপাই রঙের। হয়ত কচ্ছপটি ২০-২৪ ঘণ্টা আগে মারা গেছে। তবে শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গভীর সাগরে মাছ ধরার ট্রলি ট্রলারের জালে আটকা পড়লে জেলেরা পিটিয়ে হত্যা করে। পরে জোয়ারের ঢেউয়ের‍ উপকূলে ভেসে এসেছে।

আবুল মঞ্জুর বলেন, কিছু কিছু জেলেদের জালে আটকাপড়া এসব কচ্ছপ ছেড়ে না দিয়ে পিটিয়ে হত্যা করে পানিতে ফেলে দেয়। এসব প্রাণী হত্যা থেকে বিরত থাকার জন্য জেলেদের সচেতনতা গড়ে তোলা খুবই প্রয়োজন।

জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শীতের শুরুতে সমুদ্রসৈকতে একের পর এক বিভিন্ন প্রজাতির সামুদ্রিক বিভিন্ন প্রাণীর মৃতদেহ ভেসে আসছে। কিছুদিন আগেও সমুদ্র সৈকতে ভেসে এসেছিল জেলিফিশ। বিষয়টি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ গবেষকরা গবেষণা করছেন। সামুদ্রিক সম্পদ রক্ষায় জেলেদের সচেতন করতে এলাকায় এলাকায় উঠান বৈঠকের পাশাপাশি প্রচার-প্রচারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন