• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

ছেঁড়াদ্বীপে ভেসে এলো নাবিকবিহীন জাহাজ

নিজস্ব প্রতিদেক / ১২৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
ছেঁড়াদ্বীপে ভেসে আসা বিদেশি জাহাজ।

টেকনাফ প্রতিনিধি:
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে ভেসে এসেছে নাবিকবিহীন একটি বিদেশি জাহাজ। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ছেঁড়াদ্বীপের পশ্চিমে জাহাজটি ভেসে এসে পাথরে আটকা পড়ে।

সেন্টমার্টিন কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাজীব জানান, জাহাজটি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়া ও তীব্র স্রোতের কারণে এসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এটির সাম‌নের ডানপা‌শে লেখা আছে MR3322 SC4582B BARGE, যার মালিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে।

সেন্টমার্টিনের বাসিন্দা খোরশেদ বলেন, জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনার বোঝাই জাহাজ। সেখানে কারও দেখা মেলেনি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান একটি বিদেশি জাহাজের ভেসে আসার খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছেন। তিনি বিস্তারিত খোঁজ নেবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন