• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কুতুবদিয়ায় মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামীসহ গ্রেফতার ৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৭৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- কুতুবদিয়ার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকার প্রয়াত রহিম দাদের ছেলে নিহত রুনা আক্তারের স্বামী নুরুল আবছার নুরু এবং একই এলাকার আমির উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩২) ও পূর্ব তবলার চর এলাকার আবদুর জব্বারের ছেলে সাকিব হাসান রানা (১৫)।

গত শুক্রবার জুমার নামাজের পর নিজ বাড়ি থেকে নুরুর স্ত্রী রুনা (৩২) ও মেয়ে ওয়াসিমা নুরে জারিয়ার (৬) গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহত রুনার ভাই সিরাজুদ্দৌলাহ বাদী হয়ে কুতুবদিয়া থানায় হত্যা মামলা করেছেন। মামলায় রুনার স্বামী নুরুসহ অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করা হয়।

বাদী অভিযোগ করেছেন, নুরুর সঙ্গে অন্য নারীর পরকীয়া সম্পর্ক থাকার জেরে এ জোড়া হত্যাকাণ্ড হয়েছে।

রবিবার সন্ধ্যায় কুতুবদিয়া থানার ওসি মো. আরমান হোসেন জানান, গ্রেপ্তার অপর দুইজনের ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। নিহতের বাড়িতে চারটি মোবাইল ফোন পাওয়া গেছে। গ্রেপ্তার তিনজনকে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি জানান, মামলার বাদী সিরাজুদ্দৌলাহ কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের কাজীর পাড়ায় আল-কুরানুল কারিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও স্থানীয় হায়দার পাড়া মসজিদের ইমাম।

এজাহারে বলা হয়েছে, রুনার স্বামী নুরুর এক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক থাকায় তাদের দাম্পত্য জীবনে প্রায়ই সময় ঝগড়া হতো। এর জের ধরেই এই হত্যাকাণ্ড।

ওসি আরমান জানান, ‍পুলিশ এ ঘটনায় নুরুকে আগেই হেফাজতে নিয়েছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ধরা হয়েছে দুইজনকে। তদন্ত চলছে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদের পর ঘটনা আরও পরিষ্কার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন