• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

টানা বৃষ্টিতে কুতুবদিয়ায় সেতু ধস : চরম দুর্ভোগে হাজারো মানুষ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

দীর্ঘদিনের অবহেলা ও টানা বর্ষণের পর অবশেষে ধসে পড়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ লেমশীখালী ইউনিয়নের পিলটকাটা খালের ওপর নির্মিত শাহাজীরপাড়া–কৈয়ারবিল মলমচর সংযোগ সেতু।

সোমবার (৬ জুলাই) সেতুর একাংশ ভেঙে গেলে দক্ষিণ লেমশীখালীর সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে অন্তত পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। টানা বর্ষণ ও পানির প্রবল স্রোতের কারণে সোমবার সেতুর একাংশ ধসে পড়ে।

ফলে শাহাজীরপাড়া, কৈয়ারবিল, মলমচর, সিদ্দিক হাজিরপাড়া, হারিছ হাজিরপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

‎এ বিষয়ে দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আযাদ বলেন,”অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।  ক্ষতিগ্রস্ত সেতু ও কালভার্টগুলোর তালিকা কয়েক মাস আগেই উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঢাকায় পাঠানো হয়েছে।

এরপরও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় এলাকাবাসীর ভোগান্তি বেড়েই চলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাননীয় সংসদ সদস্যের প্রতি অনুরোধ, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনগণের দুর্ভোগ লাঘব করা হোক।”

এলাকাবাসীর দাবি, জনগণের অর্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো মাত্র তিন দশকের মাথায় ধসে পড়া অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা এবং দ্রুত একটি টেকসই নতুন সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন