• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় দেশীয় অস্ত্রসহ ৪ জলদস্যু আটক

কুতুবদিয়া প্রতিনিধি: / ২২৮ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

কক্সবাজারের কুতুবদিয়ায় দেশীয় অস্ত্রসহ ৪ জলদস্যুকে আটক করেছে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জলদস্যু চক্রের আরো ৫/৬ সদস্য।

সোমবার (২২-জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের দরবার রোড়স্থ হায়দার আলী মিয়াজির পাড়া জৈনক ওবাইদুল্লাহর বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার আবু শামার ছেলে মো. মিজান (২৪), একই ইউনিয়নের মিয়াজির পাড়ার আব্দু শুক্কুরের ছেলে আবু সুফিয়ান (২৮), নাজির পাড়ার মো. ইলিয়াছের ছেলে ইমরান হোসেন (২৪) ও মফজল পাড়ার আলী হোছনের ছেলে ইয়াছিনুর রশিদ (১৯)।

পুলিশ জানান, কুতুবদিয়া উপকূলের জলদস্যু সরদার ফরিদ আলম ওরফে মিন্টুর নেতৃত্বে ৭/৮ জন জলদস্যু সোমবার গভীর রাতে সাগরে জেলেদের মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আবু হানিফ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এসময় তাদের হেফাজতে থাকা (দেশীয় অস্ত্র) ধারালো কিরিছ, প্লাষ্টিকের বাটযুক্ত ষ্টীলের ছুরি, ধারালো দা ও লোহার রড উদ্ধার করা হয়েছে।

এদিকে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির জানান, আটককৃতরা প্রাথমিকভাবে সাগরে দস্যুতার স্বীকারোক্তি দিয়েছে।সংশ্লিষ্ট আইনের মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এবং পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন