• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত : জোয়ারে ভেসে যাচ্ছে জনজীবন

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৩৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

সাগরের তীব্র স্রোতের ধাক্কায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর, বায়ু বিদুৎ, সাইট পাড়া এলাকায় বেড়িবাঁধ সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এছাড়া উত্তর ধুরুং ইউনিয়নের কায়ছার পাড়াসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।এতে লোকালয় ও কৃষিজমি সাগরের পানিতে তলিয়ে গেছে।

জানা যায়, শুক্রবার ভোরে সাইট পাড়ায় বেড়িবাঁধ একদম ধসে পড়লে ১নং ওয়ার্ডের প্রায় বাড়িঘর সাগরের পানিতে ডুবে যায়। বিশেষ করে কাজির পাড়া সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে কাহার পাড়ায় অন্তত ৫০টি বাড়িঘর পানিতে ডুবে যায় এবং সাইট পাড়ার ১০টি বাড়ি ভেঙে গেছে, বাকিটা সাগরে বিলীন হয়ে গেছে। রোমাই পাড়ায় আরও ১৫টি বাড়ি সাগরে ধ্বংস হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি নিয়ে বসবাস করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ক্ষোভ প্রকাশে তারা বলেন, “পানি ঢুকলে নেতার লাভ—কাজের সময় তাদের দেখা মেলে না।”

বাঁধ ধ্বংস হয়ে যাওয়ায় ধানচাষের বিস্তীর্ণ জমিও পানির নিচে চলে গেছে। এতে কৃষি, বসতভিটা ও জীবিকার উপর চরম প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এব্যাপারে, কুতুবদিয়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে।বৈরিআবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে।পানি স্বাভাবিক হলে কাজ পুনঃরায় শুরু হবে। স্থানীয়দের দাবি অবিলম্বে জরুরি ভিত্তিতে বাঁধ পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন