• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে ইয়াবাসহ চট্টগ্রাম পুলিশের এসআই কারাগারে

নিজস্ব প্রতিদেক / ৩০৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) চেকপোস্টে ৬ হাজার ইয়াবাসহ চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি তাদের গ্রেপ্তার করা হলেও সমালোচনা এড়াতে ঘটনাটি প্রকাশ করেনি পুলিশ।

কক্সবাজার পুলিশ সূত্র আরও জানায়, মরিচ্যা চেকপোস্টে বিজিবি সদস্যরা এসআই কামরুজ্জামানকে গ্রেপ্তার করে। পরে, তল্লাশি করে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ৬ হাজার ইয়াবার মধ্যে ৩ হাজার ইয়াবা আংশিক গলিত অবস্থায় ছিল।

রামু থানার এসআই আবু কাওসার বলেন, ‘আটক সাইফুলকে সঙ্গে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন এসআই কামরুজ্জামান। বিজিবি সদস্যরা সিএনজি থামিয়ে তল্লাশির সময় ইয়াবা উদ্ধার ও তাদের আটক করে।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আটক এসআই আগে টেকনাফে কর্মরত ছিলেন এবং গ্রেপ্তারের সময় তিনি ইউনিফর্ম পরা ছিলেন।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রাশিদুল হক বলেন, ‘ওই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি এখন কারাগারে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘এ বিষয়ে একটি বিভাগীয় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন