টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
১৮ আগস্ট রাত আনুমানিক ১ টার দিকে টেকনাফ থানাধীন ছৈয়দ এর বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। উক্ত অভিযানে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা শীর্ষ মাদক মামলার আসামি মোহাম্মদ হারুনকে আটক করতে সক্ষম হয়।
আসামি মোহাম্মদ হারুন (৩২) টেকনাফ হোয়াইক্যং বালুখালী গ্রামের ছৈয়দ আহম্মদের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত নথিপত্র পর্যালোচনায় জানা যায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক জীবনযাপন করছিলেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে তাকে সংশ্লিষ্ট টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানার র্যাব।