• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৪৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
রোহিঙ্গা তরুনী

ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। বুধবার বিকালে বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এস এম শরিয়ত উল্লাহ এ রায় দেন বলে বেঞ্চ সহকারী রাজিব মজুমদার জানিয়েছেন।

দণ্ডিত জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফ আর/সি নয়াপাড়া এইচ ব্লকের ৬৩১ নম্বর শেডের বাসিন্দা।

মামলার বরাতে বেঞ্চ সহকারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে গভীর রাতে ঢাকা থেকে বরিশালে আসা মামুন পরিবহনের একটি বাস নগরীর কলসগ্রাম এলাকায় তল্লাশি করে পুলিশ। এ সময় বাসে থাকা মিয়ানমারের নাগরিক জাহিদা বেগম সন্দেহজনক আচরণ শুরু করেন।

তখন তাকে তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পাঁচটি প্যাকেটে থাকা এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই আল আমিন নাইম বাদী হয়ে মামলা করেন। এসআই মো. ছানোয়ার হোসেন ২৩ জুন আদালতে অভিযোগপত্র দেন। বিচারক সাত জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বলেন, আসামিকে কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন