• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

অবশেষে মহেশখালী কুতুবজোমের সেই চিংড়ি ঘেরের বাঁধ কেটে দিলো বন বিভাগ

মহেশখালী প্রতিনিধি: / ৩৩৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩

কক্সবাজারের মহেশখালীতে শ্রমিকলীগের লেবাসে-ভূমিদস্যুরা একট্টা হয়ে গত এক মাস ধরে কুতুবজোম ঘটিভাঙা চ্যানেলে সরকারি প্যারাবনের বাইন গাছ কেটে জবরদখল করা সেই চিংড়ী ঘের কেটে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করেছে মহেশখালী উপজেলা প্রশাসন। মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিনের নির্দেশে বনবিভাগ, কুতুবজোম ইউনিয়ন পরিষদ মেম্বার মোহাম্মদ ছিদ্দিক রিমনসহ একদল বনকর্মী ৮ মে (সোমবার) সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত টানা ৮ ঘন্টা অভিযান চালিয়ে ২০ একর সরকারী জমি দখলমুক্ত করা হয়।

এসময় প্যারাবন নিধন করে নির্মিত চিংড়ি প্রকল্পের সব বাঁধ কেটে দিয়ে সরকারি জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন। পরে বাঁধ কেটে প্রায় বিশ একরের অধিক প্যারাবনের সরকারী জমি উদ্ধার করে প্রশাসন।

জানা যায়, কুতুবজোম ঘটিভাঙ্গা চ্যানেলে উপজেলা শ্রমিকদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পুতু ও কমিশনার আবু তাহেরে নেতৃত্বে একটি বিশাল সিন্ডিকেট প্যারাবন এর বৃক্ষ নিধন করে খননযন্ত্র স্ক্যাবেটর দিয়ে মাটি কেটে প্যারাবনের ক্ষতি সাধন করে চিংড়ির ঘের তৈরি করে আসছিল। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে ও সংবাদ হলে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় বন বিভাগের লোকজন ও অভিযানে অংশ নেন।

গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী বলেন, মুলত বেজার অধিকগ্রহণকৃত জায়গা ঘের করা হচ্ছিল খবর পেয়ে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলে তবে বন বিভাগ ও উচ্ছেদ অভিযান অংশ নেন। পরে বাঁধ কেটে দিয়ে চিংড়ি ঘের দখলমুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন