কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে অনুমোদনহীন ২ কোরবানি পশুর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত| এসময় অস্থায়ী শেড ভেঙে দেয়া হয়। শনিবার (২৪ জুন) বিকেল ৪টায় পিএমখালী ইউনিয়নের ছনখোলা ও মুহসেনিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া। এতে ২টি অবৈধ পশু বাজারের অস্থায়ী শেড ভেঙে দেয়া হয় এবং অনুমোদনহীন কোন কোরবানী পশুর হাট বসানো যাবে না বলে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া বলেন, সদরের বিভিন্ন জায়গায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে।অবৈধভাবে গড়ে উঠা কোরবানী পশুর হাট দেখা গেলেই ব্যবস্থা নেওয়া হবে।
বিস্তারিত