• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

কক্সবাজার ঝাউবাগান থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

জয়নাল উদ্দিন: / ২৩২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম কুতুবদিয়া পাড়ার ঝাউবাগান থেকে এবাদত উল্লাহ (১৬) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) বিকেলে পৌরসভার পশ্চিম কুতুবদিয়া পাড়ার ঝাউবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এবাদত উল্লাহ দুই বন্ধুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান পুলিশ।

এবাদত উল্লাহ নতুন পাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের ছেলে। সে পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
নিহতের ভাই শরীয়ত উল্লাহ বলেন, গত শুক্রবার রাতে বাড়ি ফেরেনি এবাদত। রাত থেকে তার মোবাইলও বন্ধ ছিল। পরে দুপুরে খবর পাই ঝাউবাগানে মরদেহ পড়ে আছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সিআইডি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। তার শরীরে একাধিক ছুরিকাঘাত ও রশি দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। কে বা কারা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন