• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

কক্সবাজারে কোরবানি পশুর হাটে অভিযান : ভেঙে দেয়া হয় অস্থায়ী শেড

নিজস্ব প্রতিবেদক: / ২৪৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে অনুমোদনহীন ২ কোরবানি পশুর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত| এসময় অস্থায়ী শেড ভেঙে দেয়া হয়।

শনিবার (২৪ জুন) বিকেল ৪টায় পিএমখালী ইউনিয়নের ছনখোলা ও মুহসেনিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া। এতে ২টি অবৈধ পশু বাজারের অস্থায়ী শেড ভেঙে দেয়া হয় এবং অনুমোদনহীন কোন কোরবানী পশুর হাট বসানো যাবে না বলে ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া বলেন, সদরের বিভিন্ন জায়গায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে।অবৈধভাবে গড়ে উঠা কোরবানী পশুর হাট দেখা গেলেই ব্যবস্থা নেওয়া হবে।

এসময় পিএমখালীর চেয়ারম্যান আব্দুল্লাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন