সাকিব রহমান:
কুচকুচে কালো স্বাস্থ্যবান ষাড়টির নাম ‘কালো রাজ’। মনিব আদর করে প্রিয় গরুটির এই নাম রাখেন। বিগত ২ বছর ধরে তিনি কালো রাজকে আদর যতেœ পালন করেছেন। তবে মোটাতাজা করতে তাকে কোন ইনজেকশন বা ওষুধ খাওয়ানো হয়নি।
এবার কোরবারী ঈদে বিক্রির জন্য কালো রাজকে বেশ ভালভাবেই প্রস্তুত করেছেন শহরের বিজিবি ক্যাম্প এলাকার ঘৃতপল্লীর খামারি তপন মল্লিক। তবে কোরবানী হাটে নয়, বাড়িতেই তাকে বিক্রি করবেন। ৮ মন ওজনের এই ষাড়ের দাম হাঁকা হয়েছে আড়াই লাখ টাকা।
সরেজমিনে ওই খামারির বাড়িতে গিয়ে দেখা যায়, বেশ শান্ত কালো রাজ। দেখতে আকর্ষণীয় হওয়ায় প্রতিদিন তাকে দেখার জন্য ভীড় বাড়ছে। মোটাতাজাকরণে ওষুধ ও ইনজেকশন দেয়া হয়নি। তাই রোগা ও স্বাস্থ্য অবনতির শঙ্কা নেই। ঘরোয়াভাবে পালন হওয়ায় কালো রাজের মাংস সম্পূর্ণ নিরাপদ হবে বলে দাবী মালিকের।
খামারী তপন মল্লিক বলেন, অতি আদরে বড় হওয়া কালো রাজ তাদের পরিবারের একজন সদস্যের মতো। গরুটির পেছনে অনেক টাকা খরচ হয়েছে। সঠিক মূল্য পেলে বিক্রি করবেন। নতুবা আরও বড় করে তুলবেন তাকে।
স্থানীয়দের অভিমত করোনাকালীন এদিক ওদিক না ঘুরে গরুটি লুপে নেওয়াই শ্রেয়।
বাংলাদেশ সময় ১৮৩৭ ঘণ্টা, ২১ জুলাই ২০২০
এসআর/আএন