• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ার ১০টি অবৈধ করাতকলে অভিযান

চকরিয়া প্রতিনিধি: / ১৬৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পেকুয়া বাজারে স্থাপিত ১০টি অবৈধ করাতকলে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্বেও বৈধ কাগজপত্র সংগ্রহ না করায় অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ  ও করাতকলের মালামাল জব্দ করা হয়েছে। বিকল করে দেওয়া হয়েছে করাতকলের মেশিন। জব্দকৃত মালামাল ও কাঠ বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ ও বারবাকিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক এই অভিযানের নেতৃত্ব দেন।

রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে পেকুয়া বাজারের অবৈধ করাতকলগুলো চলছিল। করাতকল মালিকদের একাধিকবার নোটিশ দেওয়ার পরও তাঁরা লাইসেন্স করেনি। এজন্য অভিযান চালিয়ে করাতকলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন