• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে বন্ধুর বিয়েতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ১০৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৪ জুন, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে বন্ধুর বিয়েতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ডের কেরুনতলী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম (২৫) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন কেরুনতলী গ্রামের হেডম্যান জহির আলমের ছেলে।

জানা যায়, টেকনাফের হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ডের কেরুনতলী গ্রামে জাফর আলমের ছেলে রফিক আলম ও নিহত শাহ আলম ঘনিষ্ঠ বন্ধু। শুক্রবার বন্ধু রফিকের বিয়ের অনুষ্ঠান চলছিল। বিকেল হতে ভারি বর্ষণ চলছে। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বাড়ির চারপাশে আলোকসজ্জা করা হয়েছে। সেসব তার টানা হয় ছাঁদের উপর দিয়ে। বৃষ্টিতে ছাঁদের উপর চালানো বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়। সেই ছেঁড়া তারে স্পৃষ্ট হয় শাহ আলম। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই যায়েদ হাসান জানান, বিয়ে বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রচুর বৃষ্টিতে কারেন্টের তাড় ছিঁড়ে যাওয়ায় বন্ধুর বিয়েতে আসা শাহ আলম বিদ্যুতের ছেঁড়া তার ঠিক করতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পরিবারের তরফ থেকে কোন অভিযোগ করেনি। মরদেহ তাদের বাড়িতে রয়েছে। পরিবারের সিদ্ধান্তে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন