• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে কাঁচা আম আমদানি

নিজস্ব প্রতিদেক / ১৪৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

টেকনাফ সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে ১ হাজার ৫০০ কেজি কাঁচা আম এসেছে। এসব আম ট্রলার থেকে খালাসের পর ট্রাকে ভর্তি করে ঢাকায় সরবরাহ করার প্রক্রিয়া চলছে। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর কাস্টমস শুল্ক কর্মকর্তা মো. শাহীন আখতার।

তিনি জানান, সোমবার বিকালে মিয়ানমার থেকে কাঁচা আমসহ আচারভর্তি একটি ট্রলার জেটিতে নোঙ্গর করে। ওই ট্রলারে ১ হাজার ৫০০ কেজি কাঁচা আম ছিল। এসব আমের রাজস্ব আদায় করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী উমর ওয়াহিদের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স আরমান এন্টারপ্রাইজের নামে কাঁচা আমগুলো টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।

ব্যবসায়ী উমর ওয়াহিদ জানান, সাধারণত এ সময়ে বাজারের কাঁচা আম আসার কথা নয়। মিয়ানমারের ব্যবসায়ীর কাছ থেকে কাঁচা আমের খবর পেয়ে পরীক্ষামূলকভাবে একটি চালান আনা হয়েছে। প্রতি কেজি আম ১৯০ টাকা দরে কেনা হয়েছে। ঢাকায় পৌঁছানো পর্যন্ত পরিবহনসহ অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি কাঁচা আমের দাম পড়ছে ২৩০ টাকা। আমগুলো ঢাকায় পৌঁছানোর পর ৩৫০ টাকায় প্রতি কেজি বিক্রি করা হবে। ভালো দাম পাওয়া গেলে দুই-তিন দিনের মধ্যে আরও তিন-চার টন কাঁচা আম আনা হবে।

টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা ভব সিন্ধু রায় জানান, উপজেলার অধিকাংশ আমগাছে মুকুল আসতে শুরু করেছে। সাধারণত চৈত্র মাসের শেষের দিকে আম বাজারে আসার কথা রয়েছে। এরই মধ্যে টেকনাফের বেশকিছু হাটবাজারে কাঁচা আমের দেখা মিলছে। প্রতিটি আমের ওজন ২০০-২৫০ গ্রাম। বছরের নতুন ফল হিসেবে ক্রেতাদের মধ্যে চাহিদাও রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন