• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

টেকনাফে গভীর রাতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষ : হতাহত ৫

নিজস্ব প্রতিদেক / ৪২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যান-যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। কক্সবাজার-টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়ায় রাস্তার মাথা এলাকায় শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) রোকনুজ্জামান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, টেকনাফমুখী পণ্যবাহী কাভার্ডভ্যান ও কক্সবাজারমুখী সিএনজি অটোরিকশার মধ্যে হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়ায় রাস্তার মাথা এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) রোকনুজ্জামান বলেন, ঘটনাস্থলে একজনের মরদেহ পাওয়া গেছে। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। দুর্ঘকবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। যাত্রীবাহী সিএনজিটি দুমড়ে মুচড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন