• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় ৪৫টি চোরাই মোবাইলসহ আমজাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ১৪৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
মোবাইলসহ গ্রেপ্তার আমজাদ হোসেন।

চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় চোরাই মোবাইল কেনাবেচায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাঁর কাছ থেকে ৪৫ টি চোরাই মোবাইল সেট জব্দ করা হয়। বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেলে আটক যুবক আমজাদ হোসেনকে (২৫) পেকুয়া থানায় হস্তান্তর করা হয়। আমজাদ উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব টইটং গ্রামের মৃত মৌলভী আবুল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ সূত্র জানায়, মোবাইল চোর চক্রের সদস্যরা পেকুয়া উপজেলার টইটং বাজারে রক সেইড নামের দোকানে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল বেচা-কেনা করে আসছিলো। বুধবার( ৮ ফেব্রুয়ারি) বিকেলে দোকানটিতে অভিযান চালিয়ে চোরাই মোবাইল বেচা-কেনার সময় আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর দেখানো মতে দোকানের বিভিন্ন শোকেস থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৫ টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি কক্সবাজারের উপ পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাদী হয়ে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি চোরাই মোবাইল বেচা-কেনা করে আসছিলো। ২০২০ সালের সাত নভেম্বর ৬৬টি চোরাই মোবাইল নিয়ে আমজাদ হোসেনের তিন ভাই মোহাম্মদ হোসাইন, দেলোয়ার হোসাইন ও দিদার হোসাইনকে গ্রেপ্তার করেছিলো ডিবি পুলিশ। এটি খুব সক্রিয় ও শক্তিশালী একটি চক্র। এ চক্রের অপর সদস্যদের ধরার চেষ্টা চলছে।

মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ডিবির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামী আমজাদ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন