• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

পেকুয়ায় বন্যহাতির আক্রমনে নিহত-১

নিজস্ব প্রতিদেক / ১২১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
ফাইল ছবি।

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমনে মো.সাইমুন (১৮) নামের এক কিশোরের করুন মৃত্যু হয়েছে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে জাহেদুল ইসলাম (১২) নামের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। স্বজনরা তাদের উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাইমুনকে মৃত ঘোষণা করেন।

রবিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের চেপ্টামুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো.সাইমুন চেপ্টামুরা এলাকার মমতাজুল হকের ছেলে। জাহেদুল ইসলাম একই এলাকার কলিম উল্লাহর ছেলে ও টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী মোস্তাক আহমদ জানায়, আমি ধান পাহারা দিচ্ছিলাম। একটু দুরে সাইমুন ও জাহেদ তারাও তাদের ধান পাহারা দিচ্ছিল। একটি টংঘরে তারা গল্প করছিল। হঠাৎ একটি বন্যহাতি টংঘরে আক্রমন করে।

নিহতের বড় বোন এস্তেহারা বেগম ও ভগ্নিপতি আব্দু ছমাদ বলেন, বন্যহাতি প্রায় সময় লোকালয়ে ঢুকে ফসল বিনষ্ট করে। রাত ৮ টার দিকে সাইমুন ও জাহেদ বাড়ির একটু দুরে পাকা ধান পাহারা দিতে যায়। সেখানে একটি হাতি তাদের আক্রমন করে। খবর পেয়ে আমরা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করেন। টইটং ইউপির সদস্য মনজুর আলম এর সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন