• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

পেকুয়ায় সাপের ছোবলে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ৪৬ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
মো. জিহান।

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় বিষধর সাপের ছোবলে মো. জিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহান একই এলাকার মো. সালাহ উদ্দিনের ছেলে।

জিহানের দাদা আলী আহমদ জানান, বুধবার সন্ধ্যায় বাড়ির উঠানে জিহান খেলা করছিল। তখন পাকা ঘরের বাইরের কলামের ফাটলের গর্তে জিহানের পা ঢুকে পড়ে। এসময় একটি বিষধর সাপ তাকে ছোবল দিলে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। তৎক্ষণাৎ তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রোকেয়া পারভীন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। কক্সবাজার নিয়ে যাওয়ার পথে জিহানের মৃত্যু হয়।

যোগাযোগ করা হলে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী বলেন, রোগীকে আমাদের এখানে একটু দেরিতে আনা হয়েছিল। তবুও আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন