নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়ায় আটক হওয়া নয়ন শর্মা নামে এক মাদক মামলার আসামী কক্সবাজার জেলা কারাগারে এসএসসি পরীক্ষা দিয়েছে। টেকনাফ পাইলট স্কুল থেকে নয়ন পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু ইয়াবা নিয়ে আটক হয়ে কারাগারে বন্দি আছে তিনি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এসএসসি পরীক্ষার প্রথম দিন কারাগারে বসে সে পরীক্ষায় অংশগ্রহণ করে।
কক্সবাজারের জেল সুপার শাহ আলম খান জানান, নয়ন শর্মা মাদক পাচারের অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ায় আটক হয়েছিলেন। তারপর দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কারাগারে বন্দি আছে। কিন্তু এসএসসি পরীক্ষা দিতে আবেদন করে নয়ন। জেলা প্রশাসন তার আবেদন গ্রহণ করে। এরপর চট্টগ্রাম থেকে কক্সবাজার কারাগারে বসে পরীক্ষা দেয় নয়ন শর্মা। গত বুধবার নয়নকে কক্সবাজার আনা হয়। অল্প সময়ে নয়নের জন্য বিশেষ একটি পরীক্ষার হল প্রস্তুত করা হয়। বৃহস্পতিবার সকালে তার জন্য প্রশ্নপত্র ও খাতা নিয়ে আসেন একজন শিক্ষক। তার সঙ্গে ছিল পুলিশ। এতে তিনি পরীক্ষায় অংশ নেয়।