• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

শুধু সংবাদ প্রচার নয়, সংবাদ সৃষ্টির প্রতিযোগিতা থাকতে হবে- এমপি কমল

নিজস্ব প্রতিদেক / ১৬৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর প্রেসক্লাব গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ৪ জুলাই (সোমবার) কক্সবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক ঝাঁক কলম সৈনিকদের নিয়ে সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয়। সাংবাদিক মাহবুবুর রহমানের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক এম. বেদারুল আলম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারি, উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের ও রামু প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি কক্সবাজার জেলা কে আোরো বড় ব্রান্ড হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। শুধু সংবাদ প্রচার নয় সংবাদ সৃষ্টির প্রতিযোগিতায় থাকতে হবে। তিনি কক্সবাজার সদর প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এবং সবাইকে সমালোচনার উর্ধ্বে থেকে একসাথে কাজ করতে দিকনির্দেশনা দেন।

তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন সমুদ্র সৈকত ঘিরে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে তৎমধ্যে কক্সবাজারে সব থেকে ধারণ ক্ষমতা বেশী কক্সবাজার। এই কক্সবাজার কে ঢেলে সাজাতে সরকারের যে সকল উন্নয়ন কর্মকাণ্ড চলমান তা বিশ্বের দরবারে গুছিয়ে উপস্থাপন করতে হবে।

উক্ত মতবিনিময় সভায় সমাপনী বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ জাকারিয়া। তিনি সমাপনী বক্তব্যে বলেন, কক্সবাজার সদরের বৃহত্তম এরিয়ায় আনাছে কানাছে কোথায় কি হচ্ছে, সরকারের বরাদ্দ ঠিকমত মাঠে পৌছাচ্ছে কি না তা আমাদের কাছে সহজে পৌছাতে সাংবাদিকদের বিকল্প নেই। আমি থাকাকালীন একটি সদর প্রেস ক্লাব গঠন হচ্ছে এটি অত্যন্ত আনন্দের ও গর্বের। তিনি আশা করেন উক্ত সদর প্রেস ক্লাব নিয়ে সদর উপজেলা সহ কক্সবাজার জেলার অসঙ্গতি দূর হয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড বিশ্বের দরবারে তুলে ধরতে এই প্রেসক্লাব ভূমিকা রাখবে। তিনি সার্বিক সহযোগীতায় থাকবেন বলে আশ্বস্ত করেন ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন